সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

রাজধানীতে এবার ঢুকছে সাদা ইয়াবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোলাপি রঙ পাল্টে এবার রাজধানীতে ঢুকছে সাদা রঙয়ের ইয়াবা। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি এড়াতে এমন পদ্ধতি বলে জানা গেছে।

সাদরা রঙের এ ইয়াবায় আগের গোলাপি ইয়াবার মতোই মন ও দেহ বিধ্বংসী সব বৈশিষ্ট্য রয়েছে।

জানা যায়, সম্প্রতি রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে সাদা রঙের কয়েকশ পিস ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা এলাকায় অভিযান চালিয়ে সাদা রংয়ের ৮০ পিস ট্যাবলেটসহ রাজিব মোল্লা (২২) নামে এক ব্যক্তিকে আটক করে র‌্যাব-৩।

র‌্যাব-৩ এর (সিপিসি-২) ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মারুফ জানান, কৌশল হিসেবে ইয়াবার রং পাল্টে বাজারে বিক্রির চেষ্টা চালাচ্ছে মাদক ব্যবসায়ীদের একটি চক্র। তবে ইয়াবা বিক্রেতা তাদের হাত থেকে পার পাবে না বলে জানান তিনি।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রাজিব র‌্যাবকে জানান, তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে নতুন কৌশল বেছে নিয়েছেন তারা। এরই প্রেক্ষিতে টেকনাফের এক মাদক ব্যবসায়ী মিয়ানমারে তৈরি ভিন্ন রংয়ের এসব ইয়াবাগুলো বাংলাদেশে নিয়ে আসেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভ্রান্ত করতে গোলাপি রংয়ের পরিবর্তে সাদা রংয়ের ইয়াবা আমদানি করা হয় বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

৭ম শ্রেণীর ১৬ ছাত্রীকে ইয়াবা খাওয়াল দুই ছাত্র, অতঃপর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ