সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

৫ মাসের জামিন পেলেন ব্যারিস্টার মইনুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানহানির দুই মামলায় ৫ মাসের আগাম জামিন পেয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। তার বিরুদ্ধে ঢাকায় মানহানির একটি মামলা করেন সাংবাদিক মাসুদা ভাট্টি অপরটি করেন জামালপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা।

আজ (রোববার, ২১ অক্টোবর) বিচারপতি আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাফি আহমেদ। এর আগে আজ (রোববার) দুপুরে ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে মানহানির মামলা দায়ের করেন সাংবাদিক মাসুদা ভাট্টি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ ও নথি পর্যালোচনা করে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় জারি করেন।

এদিন জামালপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকার অপর একটি মানহানি মামলা দায়ের করেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা।

রোববার দুপুর ১২টার দিকে মামলাটি দায়ের করার পর সেটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোলায়মান কবির।

মামলার বাদী ফারজানা ইয়াসমিন লিটা জানান, মাসুদা ভাট্টিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পুরো নারী জাতিকেই হেয় করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন। এর প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার বাদীর অভিযোগ, গেল ১৬ অক্টোবর বেসরকারি একটি টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করেন মঈনুল। নারী সমাজকে হেয় করে বক্তব্য দেয়ায় ব্যারিস্টার মঈনুল হোসেনের শাস্তির দাবি জানান মামলার বাদী।

আরো পড়ুন-
এসেছেন আল্লামা শফী; হাইআতুল উলইয়ার বৈঠক চলছে
প্রিন্সিপাল হাবিব-আইয়ুব বাচ্চু, দুই তারকার মৃত্যু শোক প্রতিক্রিয়া; কী শিক্ষণীয়!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ