সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

২০২০ সালের মধ্যে দারিদ্র্য বিমোচন করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে দেশের ছিন্নমুল ও ভিক্ষুকসহ সকল হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে প্রকল্পর্ভূক্ত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এছাড়া প্রকল্পের ৩য় সংশোধিত মেয়াদ জুন, ২০২০ সালের মধ্যে ছিন্নমূলসহ সকল হতদরিদ্র মানুষকে পর্যায়ক্রমে প্রকল্পের উপকারভোগী হিসেবে অন্তর্ভূক্ত করে স্থায়ী তহবিল গঠন ও আত্ম-কর্মস্থান নিশ্চিত করার মাধ্যমে তাদের দারিদ্র্য বিমোচন করা হবে।

পর্দা নারীর অলঙ্কার

৮১টি রাষ্ট্রীয় কারখানা বেসরকারি খাতে- মতিয়া চৌধুরী ॥ সরকার দলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী জানান, প্রাইভেটাইজেশন কমিশন গঠনের পর হতে উক্ত কমিশনের সুপারিশে মোট ৮১টি রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানা বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ১৯টি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৪টি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীলে ৩০টি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে ৫টি, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে ২০টি এবং অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে ৩টি প্রতিষ্ঠান বেসরকারিকরণ করা হয়েছে।

আরো পড়ুন-
পাশ্চাত্যে হিজাব নিয়ে যেসব হাস্যকর প্রশ্নের মুখোমুখি হতে হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ