সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

নির্বাচন কমিশনে বিভক্তি একেবারেই হাস্যকর: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনে বিভক্তির বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কমিশনের ভেতরে মতামতের বিষয়টি গোপনীয়।

তারপরও তাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে। এটাই তো গণতন্ত্রের বিউটি। নির্বাচন কমিশনে বিভক্তি বিষয়টি একেবারেই হাস্যকর।

রোববার দুপুরে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘কার্যকর ট্র্যাফিক ব্যবস্থাপনা: দেশের সার্বিক উন্নয়নের অনুঘটক’শীর্ষক গোলটেবিল বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দলকে সমাবেশের অনুমতি দেয়ার নির্দেশ দিলেও পুলিশ কেন সিলেটে ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিচ্ছে না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অনুমতি নিয়ে নাটক করা তাদের পুরনো অভ্যাস। এর আগে তারা সোহরাওয়ার্দী উদ্যানে ঠিকই অনুমতি পেয়েছিল।

কিন্তু এটা নিয়ে নাটক করতে দ্বিধা করেনি। অনুমতির ইশারা পুলিশ তাদের অলরেডি দিয়ে দিয়েছে।
ইশারা দেয়া হলেও সরাসরি কিছু জানানো হয়নি কেন এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এখানে বড় বড় নেতারা যাবেন, তাদের নিরাপত্তার বিষয় রয়েছে।

পুলিশ একটু খতিয়ে দেখছেন। কিন্তু অনুমতির বিষয়ে তারা কিন্তু ইঙ্গিতও পেয়েছেন। অফিসিয়াল চিঠি দেয়ার আগ পর্যন্ত অহেতুক তারা নাটক করবে। এটা তাদের পুরনো অভ্যাস।

কাদের বলেন, আমারতো প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তিনি বলেছেন সভা-সমাবেশ তারা যেখানেই করতে চায় তাদের কোনও বাধা নিষেধ থাকবে না, থাকার কথাও না।

তিনি বলেন, সড়কে ৯০ ভাগ দুর্নীতি কমাতে সক্ষম হয়েছি। তারপরও অনেক সময় সড়ক বানানোর তিন মাসের মধ্যে সামান্য বৃষ্টিতে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। চুরি-চামারি যে হচ্ছে না, তা নয়। এসব চুরি-চামারি কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আপনি যেদিকে যাবেন বাংলাদেশে বিপুল কর্মযজ্ঞ দেখবেন। আমরা ভালো করছি। আমাদের দেশে পলিটিক্স যদি সঠিক হয়, পলিটিশিয়ানরা যদি রাইট থাকে তবে সব সেক্টর ঠিক হয়ে যাবে।

আরো পড়ুন-
এসেছেন আল্লামা শফী; হাইআতুল উলইয়ার বৈঠক চলছে
প্রিন্সিপাল হাবিব-আইয়ুব বাচ্চু, দুই তারকার মৃত্যু শোক প্রতিক্রিয়া; কী শিক্ষণীয়!
কুরআন হিফজ করলেই সাজা কম কারাবন্দীদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ