রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

জাতীয় ঐক্যফ্রণ্টের সমন্বয় ও স্টিয়ারিং কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় ও স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। আন্দোলনকে চাঙ্গা করতে নতুন লিয়াজোঁ কমিটির পর স্টিয়ারিং কমিটি গঠন করা হলো।

জানা যায়, শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঐক্যফ্রন্টের এক জরুরি বৈঠকে এ কমিটি গঠন করা হয়।

গঠিত সমন্বয় কমিটিতে রয়েছেন বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, মনিরুল হক চৌধুরী ও হাবিবুর রহমান হাবিব, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম ও ডা. জাহেদ উর রহমান, জেএসডির তানিয়া রব, আব্দুল মালেক রতন ও শহিদুদ্দিন মাহমুদ স্বপন, জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে আ ও ম শফিকুল্লাহ, জগলুল হায়দার আফ্রিক ও মোস্তাক আহমেদ।

এছাড়া শীর্ষনেতাদের সমন্বয়েও আলাদা একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটিতে বিএনপির পক্ষে রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান। জেএসডির পক্ষ থেকে রয়েছেন, আ স ম আবদুর রব, মিসেস তানিয়া রব, আব্দুল মালেক রতন ও শহিদুদ্দিন মাহমুদ স্বপন। জাতীয় ঐক্যপ্রক্রিয়ার পক্ষ থেকে রয়েছেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও সুলতান মনসুর।

জোটের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন কমিটিতে নানা থাকলেও তিনি তার সুযোগ-সুবিধা অনুযায়ী স্টিয়ারিং কমিটির বৈঠকে অংশ নিতে পারবেন বলে জানা গেছে।

শুক্রবার বিকাল সাড়ে চারটায় বৈঠক শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সাতটায়।

বৈঠকে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এক্ষেত্রে ভবিষ্যতে কোনো কর্মসূচি নির্ধারণ হওয়ার পর সে দিনক্ষণ থেকে পিছপা না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোটের নেতারা।

‘ঐক্যফ্রন্ট গঠিত হওয়ায় সরকার বিচলিত হয়ে পড়েছে’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ