সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান

গণমাধ্যমে আদিবাসী শব্দের ব্যবহার বন্ধে উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণমাধ্যমে বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র সম্প্রদায়ের ক্ষেত্রে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার বন্ধ চায় সরকার।

এ বিষয়ে দায়িত্ব পালনের জন্য তথ্য অধিদফতর থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তাদের (পিআরও) কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

‘গণমাধ্যমে সংবিধান পরিপন্থী আদিবাসী শব্দের ব্যবহার বন্ধ করা প্রসঙ্গে’ গত বৃহস্পতিবার লিখিত ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র সম্প্রদায় বা গোষ্ঠীকে উপজাতি বা ক্ষুদ্র জাতিসত্ত্বা বা নৃ-গোষ্ঠী বলে অভিহিত করা হয়েছে।

দেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র সম্প্রদায়কে কোনো অবস্থাতেই ‘উপজাতি’র পরিবর্তে ‘আদিবাসী’ হিসেবে উল্লেখ না করার বিষয়ে সংবিধানে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

এই পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে সংবিধান পরিপন্থী ‘আদিবাসী’ শব্দ ব্যবহার বন্ধে জনসংযোগ কর্মকর্তাদের নিজস্ব অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেয়া হয় ওই চিঠিতে।

উল্লেখ্য,  ২০১৪ সালের ৭ আগস্ট সরকারি তথ্য বিবরণীতে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার পরিহার করার অনুরোধ জানানো হয়েছিল।

উইঘুর মুসলিমদের শরীরে সুই ফুটানো ও নখ তুলে নেয়া হয়

-এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ