সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান

‘হে আল্লাহ! দরদি এ আলেমকে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশবরেণ্য আলেমে দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

এক বিবৃতিতে তিনি বলেন, হযরত মরহুম রহ.'র জন্য আমি মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করছি। আল্লাহ! আপনি আপনার এ দিনের দরদি আলেম বান্দাহকে আপনার রহমতের শীতল চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।

তিনি বলেন, শিক্ষাবিদ, রাজনিতিক, সমাজসেবক, বাতিল বিরোধী সাহসী কণ্ঠ, আল্লামা হাবীবুর রহমান রহ.'র ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি।

তাঁর পরিবার ও প্রিয় মানুষরা যা হারিয়েছে তার তুলনা চলে না । তাঁদের প্রতি গভীর সমবেদনা। মরহুমের আত্মীয়, স্বজন, তাঁর ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন বলে জানা গেছে। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৯ বছর।

দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবেটিস ও হাই প্রেশারসহ অন্যান্য রোগে ভুগছিলেন। বাংলাদেশে অনেক দিন চিকিৎসা পর তিনি উন্নত চিকিৎসার জন্য গত ৭ অক্টোবর ভারত গিয়েছিলেন। সেখান থেকে দুই দিন আগে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন।

‘আমরা একজন ইসলামি রাজনীতির অভিভাবক হারালাম’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ