সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান

‘ঐক্যফ্রন্ট গঠিত হওয়ায় সরকার বিচলিত হয়ে পড়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ায় সরকার বিচলিত হয়ে পড়েছে। এ কারণে তারা ঐক্যফ্রন্টকে আক্রমণ করতে শুরু করেছে।

এই ঐক্যফ্রন্টের মাধ্যমে সরকারের পরাজয় হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচনের তফসিল ঘোষণার আগেই খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠাই সংকট সমাধানের একমাত্র পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হয় আগামীতে এই সরকারের বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবে। এ কারণেই তারা বারবার ঐক্যফ্রন্টকে আক্রমণ করছে।

বিএনপির এ নেতা আরও বলেন, সরকার ইচ্ছা করে দেশে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। পাঁচ হাজারের বেশি গায়েবি মামলায় বিএনপির প্রায় পাঁচ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এগুলো নির্বাচনী পরিবেশ নষ্টের জন্যই করা হয়েছে।

বহিস্কার নিয়ে যা বললেন মাহী বি চৌধুরী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ