সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান

‘আমরা একজন ইসলামি রাজনীতির অভিভাবক হারালাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ দেশের শীর্ষ আলেম প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রুহুল আমীন।

এক শোক বার্তায় মুফতি রুহুল আমীন বলেন, প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ছিলেন ইসলামী রাজনীতির সাহসী বিচক্ষণ অভিভাবক। ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় প্রিন্সিপাল হবীবুর রহমানের প্রচেষ্টা ইতিহাসে স্বারণীয় হয়ে থাকবে।

তার ইন্তেকালে আমরা একজন ইসলামি রাজনীতির অভিভাবক হারালাম তার এ শূন্যতা সহসা পূরণ হবার নয়।

বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন বলে জানা গেছে। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৯ বছর।

দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবেটিস ও হাই প্রেশারসহ অন্যান্য রোগে ভুগছিলেন। বাংলাদেশে অনেক দিন চিকিৎসা পর তিনি উন্নত চিকিৎসার জন্য গত ৭ অক্টোবর ভারত গিয়েছিলেন। সেখান থেকে দুই দিন আগে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন।

‘সাহসী ভূমিকার জন্য প্রিন্সিপাল হাবীব সিংহপুরুষ খেতাব পেয়েছেন’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ