সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান

নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধির সঙ্গে ইসির বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ইইউ প্রতিনিধি দল বাংলাদেশ ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ ও পার্টিসিপেট নির্বাচন দেখতে চেয়েছেন।

সচিব বলেন, প্রতিনিধি দল ইভিএম, পর্যবেক্ষক, জনবল, আইনশৃঙ্খলা বাহিনী, প্রবাসীদের ভোট দেয়ার প্রক্রিয়া, ভোটার তালিকা সম্পর্কে জানতে চেয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কার্যালয়ে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের সাত সদস্যের প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকের নেতৃত্বে বৃটেন, জার্মানি, স্পেন, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা প্রস্তুতি শেষের দিকে, ঢাকায় আসছেন আল্লামা শফী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ