রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে ক্ষমা চাইলেন মইনুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলার প্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

তবে পরে বিষয়টি বুঝতে পেরে তিনি মাসুদা ভাট্টির কাছে ফোন করে ক্ষমা চান। ফোনে তিনি মাসুদা ভাট্টিকে বলেন, আমার ব্যবহারটা অত্যন্ত লজ্জাজনক হয়েছে আমি আপনার কাছে ক্ষমা চাইছি।

কিন্তু এতেই মাসুদা ভাট্টি গলছেন না। তিনি বলে দিয়েছেন, এভাবে একা ফোনে ক্ষমা চাইলে হবে না, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

উত্তরে ব্যারিস্টার মইনুল বলেন, যদি টেলিভিশনে সুযোগ হয় আমি সেখানেও বলবো।

জানা যায়, মঙ্গলবার রাতের ওই টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, জাতীয় ঐক্যফ্রন্টে আপনার উপস্থিতি সম্পর্কে বলেছেন- আপনি নাগরিক হিসেবে উপস্থিত থাকেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, আপনি জামায়াতের প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত থাকেন।

মাদরাসা শিক্ষকদের বেতন; সুখ দুঃখের ঘর সংসার

মাসুদা ভাট্টির এই প্রশ্নে রেগে গিয়ে মইনুল হোসেন বলেন, আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হৈ চৈ শুরু হয় মঙ্গলবার রাত থেকেই। অনেকেই মইনুল হোসেনের বিরুদ্ধে স্ট্যাটাস দেন। আবার অনেকেই বলেন, লাইভে এমন বিব্রতকর প্রশ্ন করা মাসুদা ভাট্টির উচিত হয়নি।

ভিডিও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ