রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

সৌদি বাদশাহ’র সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আরগায় রাজ প্রাসাদে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে বৈঠক করেছেন।

সরকারি বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী বুধবার বিকেলে তারা বৈঠকে দু’দেশের পারস্পরিক র্স্বাথ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

এর আগে বুধবার (১৭ অক্টোবর) সকালে বাদশাহ সৌদ রাজপ্রাসাদে সৌদি আরবের ব্যবসায়ীদের সংগঠন সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে এক বৈঠকে করেন প্রধানমন্ত্রী। বৈঠকে সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা সৌদি বাদশাহ’র আমন্ত্রণে চারদিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবে পৌঁছেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সেদেশে গিয়ে পৌঁছান।

প্রধানমন্ত্রীর এ সফরের সময় সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে সমঝোতা স্মারকে সই হবে।এছাড়া প্রধানমন্ত্রী রিয়াদে নিজস্ব জমিতে নবনির্মিত বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনসুলেট ভবনের ভিত্তি স্থাপন করবেন।

সৌদি আরবে চলতি বছর এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। সফর শেষে আগামী শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।

সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ