বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাবি উপাচার্যের সঙ্গে ইশা ছাত্র আন্দোলন নেতাদের সৌজন্য সাক্ষাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয় -এর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সোমবার রাত আটটায় উপাচার্যের বাস ভবনে সৌজন্য সাক্ষাতে যান ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রতিনিধি একটি দল।

এসময় ছাত্র আন্দোলন নেতারা ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর সাথে দেশের চলমান ছাত্র রাজনীতি, ডাকসু নির্বাচন ও সমকালীন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং ইশা ছাত্র আন্দোলন এর বিভিন্ন প্রকাশনা উপহার দেন।

প্রতিনিধি এই দলে ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুহাম্মাদ আল আমিন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ওমর ফারুক তাওহীদ এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মাহমুদুল হাসান।

মাওলানা তারিক জামিলের জর্ডান সফর ও ইহুদি সম্প্রদায়ের প্রশ্ন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ