শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

টিভি টকশোর নামে মিথ্যাচার হচ্ছে: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, প্রতিদিন টেলিভিশনে টকশোর নামে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে সমালোচনা করে যাচ্ছে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও জনগণের কথা বলার স্বাধীনতা আছে বলেই তারা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে শহরের দত্তপাড়া পূজা মন্দিরে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, এর পরেও যারা বলছেন দেশে জনগণের বাকস্বাধীনতা নেই, এটা চরম মিথ্যাচার ছাড়া কিছু নয়।

তিনি বলেন, আইনের আওতার বাইরে বিএনপির থাকার কোনো সুযোগ নেই বলেই তাদের সবসময় আতঙ্ক আছে।

এ সময় শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ব্যারিস্টার গৌরব চাকীসহ হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন।

দেশে এই প্রথম সংসদ নির্বাচনে প্রতিবন্ধী প্রার্থী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ