সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান

সংসদ নির্বাচনের জন্য ৭০০ কোটি টাকার বাজেট অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, একাদশ সংসদ নির্বাচনের খরচ বাবদ ৭০০ কোটি টাকা বাজেট অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ অক্টোবর) নির্বাচন কমিশনের সভায় আসন্ন সংসদ নির্বাচনের খরচের প্রসঙ্গ উঠলে আলোচনা শেষে কমিশন এতে অনুমোদন দেয়।

ইসি সচিব জানান, আমরা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ইসির কাছে তুলে ধরেছি। আমরা এরইমধ্যে বেশ কিছু নির্বাচনি সামগ্রী সংগ্রহ করেছি। বাকি সামগ্রীগুলো অক্টোবরের মধ্যেই সংগ্রহ করা হবে।

নির্বাচনের ব্যালট বাক্স ও ব্যালট পেপারের জন্য যাবতীয় প্রস্তুতি ইসির রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য আরপিও সংশোধন করে তা সরকারের কাছে পাঠানো হয়েছে। সরকার অনুমোদন দিলে ইভিএম ব্যবহারের বিষয়টিও ভাববে কমিশন।

উল্লেখ্য, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সোমবার সকাল-বিকাল দু’বেলা বৈঠক করে নির্বাচন কমিশন। তবে কথা বলার অধিকার না পাওয়ার অভিযোগ করে বৈঠক বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

হঠাৎ আমেরিকা যাচ্ছেন ইসি মাহবুব তালুকদার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ