সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান

বাংলাদেশে মৃত্যুদণ্ডের বিলুপ্তি চায় ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রথার বিলুপ্তি চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ রোববার ঢাকায় নিযুক্ত ইইউ দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি’র এক প্রতিবেদনে বলা হয়, ইইউ-এর সদস্য দেশগুলোর মিশন প্রধান ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এক বিবৃতিতে জানায়, মৃত্যুদণ্ডের মাধ্যমে অপরাধ দমন করা যায় না।

কোনো ভুল রায়ও সংশোধন করা যায় না। ১০ অক্টোবর বিশ্ব মৃত্যুদণ্ড সাজা বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। আর এই দিনেই বাংলাদেশে ১৯ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।

গত ১০ অক্টোবর ২০০৪ সালের ২১ আগস্টের বহুল আলোচিত গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া ওই মামলায় ৪৯ জন আসামির মধ্যে বাকি ১১ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি রেন্জি তিরিঙ্ক, ইতালির রাষ্ট্রদূত মারিও পাল্মা, স্প্যানিশ রাষ্ট্রদূত ডি আলভারো ডি জিমিনেজ, সুইডেনের রাষ্ট্রদূত চার্লাতো স্কায়ার।

ফরাসী রাষ্ট্রদূত ম্যারি, অ্যানিক বার্ডিন, জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিখাইল স্কালথিসিস, ডেনমার্কের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রেফিকা হায়েতা, নেদারল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেরোইয়েন স্টিগস এবং ব্রিটিশ হাইকমিশনার কানবার হোসেন বর।

আরো পড়ুন-
এবার ৫ সৌদি যুবরাজ গুম, নেপথ্যে কী?
ঐক্য প্রক্রিয়া নিয়ে মাহী-মান্নার ফোনালাপ ফাঁস
আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী
পদ্মা সেতুর কাজ আমি প্রথম শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ