সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ জোটে যোগ দিতে পারেন কাদের-অলি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল ড. কামাল হোসেনের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জেএসডি। সে জোটের পর এবার গুঞ্জন ওঠেছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ এবং কর্নেল (অব.) অলি আহমেদের এলডিপি আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যোগ দেবেন।

আওয়ামী লীগের একটি সূত্র বলছে, কাদের সিদ্দিকী ও কর্নেল অলি আহমেদের সঙ্গে এরই মধ্যে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুই নেতাই শর্ত সাপেক্ষে আওয়ামী লীগে যোগ দিতে আগ্রহের কথা জানান।

তাদের দেয়া শর্ত ও আগ্রহের কথা এরই মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকেও জানানো হয়েছে বলে জানায় সূত্রটি।

সব ঠিক থাকলেই অচিরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ঘোষণা দেবে কৃষক শ্রমিক জনতা লীগ এবং এলডিপি।

উল্লেখ্য, ১৯৯৯ সালে আওয়ামী সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে নেতিবাচক সমালোচনা করায় দল থেকে কাদের সিদ্দিকীকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি কৃষক শ্রমিক জনতা লীগে গঠন করেন।

এদিকে কর্নেল (অব.) অলি আহমেদ বিএনপির শীর্ষনেতাদের সঙ্গে মতবিরোধের কারণে ২০০৬ সালে দল থেকে পদত্যাগ করেন। পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি করে রাজনীতিতে সক্রিয় আছে।

জাতীয় ঐক্যফ্রন্টের ১১ লক্ষ্য ও ৭ দফায় যা আছে

-আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ