শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন রোববার এল‌জি‌বিটি মতবাদ বনাম সমকা‌মিতা ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ঢাবি ‘ঘ’ ইউনিটে প্রশ্ন ফাঁসে তদন্ত কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্বীকারের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাবির সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদকে প্রধান করে গঠিত কমিটিতে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইমদাদুল হক ও সহকারী প্রক্টর মাকসুদুর রহমান।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষার শুরুর ৪৭ মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতে লেখা ১০০টি প্রশ্ন সম্বলিত ১৫ পৃষ্ঠার একটি প্রশ্নপত্র পান সাংবাদিকরা।

পরীক্ষা শেষে ফেসবুকে পাওয়া প্রশ্নপত্রের সাথে মূল প্রশ্ন মিলিয়ে দেখেন এবং ১০০টির মধ্যে ৭২টি প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘ঘ ইউনিটের ভর্তি প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি করে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

এদিকে প্রশ্ন ফাঁস রোধে আগামী বছর থেকে ঢাবি ভর্তি পরীক্ষায় সংস্কার আনা হবে বলেও জানান উপাচার্য। তবে কি ধরণের সংস্কার আনা হবে সেটি বিস্তারিত বলেননি তিনি।

আরো পড়ুন-
সারা বিশ্বে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট 
মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের ১০ দফা দাবি
অ্যারাবিক ক্যালিগ্রাফিতে ধর্মীয় প্রশান্তি অনুভূত করি: আফসানা মিমি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ