সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতুর রেল সংযোগের উদ্বোধন রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ’ প্রকল্পের আওতায় রবিবার ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এদিন রেল সংযোগ প্রকল্প ছাড়াও মাওয়া প্রান্তে ১৩০০ মিটার নদী তীররক্ষা কাজের উদ্বোধন করবেন। এ ছাড়া ১০ হাজার ৮৪ কোটি টাকা ব্যয়ে ঢাকা-ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মাণের চলমান কাজের অগ্রগতিও পরিদর্শন করবেন। পরে মাওয়া প্রান্তে সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে প্রকল্প এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে। এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর ও লৌহজং সার্কেল) কাজী মাকসুদা লিমা জানান, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী শনিবারের পরিবর্তে রবিবার সকাল ১১টায় আসবেন।

এ জন্য মুন্সীগঞ্জ পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা। পুলিশের দেড় হাজার কর্মকর্তা নিরাপত্তাকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ