বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘প্রশ্নফাঁস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০টি কেন্দ্রে ও ক্যাম্পাসের বাইরে ৩১টি স্কুল কলেজসহ মোট ৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সকাল সাড়ে দশটায় ১০০টি হাতে লেখা উত্তরসহ একসেট প্রশ্নপত্র একজন সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক সোহেল রানাকে সরবরাহ করেন। একই প্রশ্নপত্র সকাল ৯টা ১৭ মিনিটে ফেসবুক মেসেঞ্জারে অনেকের কাছে এসেছিল।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হাতে লেখা প্রশ্নের সঙ্গে মূলপ্রশ্নের ৭২টি মিলে গেছে।

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘প্রশ্নফাঁস’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘প্রশ্ন ফাঁস নয়, এটা ডিজিটাল জালিয়াতি হতে পারে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে দেখবে।’

এর আগেও গত বছর ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। বিশ্ববিদ্যালয় এটাকে ডিজিটাল জালিয়াতি বলে আখ্যায়িত করে একটি তদন্ত কমিটিও গঠন করে।

সেই কমিটির প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ। কিন্তু এক বছরেও সেই তদন্ত শেষ করতে পারেনি কর্তৃপক্ষ।

এ বছর  ‘ঘ’ ইউনিটে ১৬১৫টি আসনের বিপরীতে (বিজ্ঞানে- ১১৫২টি, বিজনেস স্টাডিজে- ৪১০, মানবিকে- ৫৩টি) ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৫ হাজার ৩৪১জন। অর্থাৎ প্রতি আসনে লড়ছেন ৫৯ জন শিক্ষার্থী। পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।

অ্যারাবিক ক্যালিগ্রাফিতে ধর্মীয় প্রশান্তি অনুভূত করি: আফসানা মিমি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ