সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার জামিনের মেয়াদ বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এ জামিনের আবেদন করেন। এর আগে এ মামলায় সর্বশেষ খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিলেন আদালত।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। এ ছাড়া দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

মামলায় খালেদা জিয়াকে ১২ মার্চ হাইকোর্ট চার মাসের জামিন দেন। চার মাস শেষে ১৯ জুলাই পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছিল। পরে দ্বিতীয় দফায় ২৬ জুলাই, তৃতীয় দফায় ৩১ জুলাই, চতুর্থ দফায় ১৩ আগস্ট পর্যন্ত, পঞ্চম দফায় ৩ অক্টোবর এবং ষষ্ঠ দফায় ৮ অক্টোবর পর্যন্ত বর্ধিত করেন হাইকোর্ট। এবার সপ্তমবারের মতো এ মামলায় বর্ধিত জামিন পেলেন খালেদা জিয়া।

কারাবন্দি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাইকোর্টের নির্দেশের পর গত ৬ অক্টোবর (শনিবার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি বিএসএমএমইউয়ের ৬১২ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন। মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা দেয়া হচ্ছে।

লজিং যুগের নীরব অবসান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ