রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন নিয়ে ইসির সভা ১৫ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুত বিষয়ক সভা অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর।

এটি হবে ইসির ৩৬তম সভা এবং নির্বাচন প্রস্তুতির সর্বশেষ সভা। এতে তিনটি আলোচ্য সূচির মধ্যে প্রথমেই রাখা হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বেশষ প্রস্তুতি বিষয়ে ইসি সচিবালয় থেকে কমিশনকে অবহিতকরণ।

এ সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করা হতে পারে বলেও জানা গেছে।

ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ এ বিষয়ে বলেন, ১৫ অক্টোবর কমিশন সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিশেষ করে, ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, ব্যালট পেপার, কাগজ-কালিসহ ইসির সর্বশেষ প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, তা আলোচনা করা হবে।

সভার চিঠিতে তিনটি আলোচ্য বিষয় রাখা হয়। এগুলো হলো- একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে কমিশনকে অবহিতকরণ, হিজড়া জনগোষ্ঠীকে ভোটার তালিকায় আলাদা লিঙ্গ হিসাবে অন্তর্ভুক্ত করতে বর্তমান ভোটার তালিকা বিধিমালায় সংশ্লিষ্ট বিধি ও ফরমে সংশোধন এবং বিবিধ।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

ইসির সর্বশেষ ৩৫তম কমিশন সভা হয়েছিল ৩০ আগস্ট। ওই সভায় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী আনা হয়।

তবে সেই সংশোধনীতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে সভা বর্জন করেছিলেন ইসি কমিশনার মাহবুব তালুকদার। এরপর দেড় মাসের বিরতি দিয়ে ১৫ অক্টোবর ডাকা হয়েছে ইসির ৩৬তম কমিশন সভা।

নতুন নামে শিগগির সরকারবিরোধী আন্দোলন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ