শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

দেশে ১৫ লাখ ৯৩ হাজার ৭০ জন প্রতিবন্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে ১৫ লাখ ৯৩ হাজার ৭০ জন প্রতিবন্ধী রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

রোববার সচিবালয়ে প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের তৃতীয় সভায় এই তথ্য তুলে ধরা হয়।

সারাদেশে জরিপের মাধ্যমে এসব ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের লিঙ্গ, বয়স, পেশা ও শ্রেণিভিত্তিক উপাত্ত সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পর্যায়ক্রমে তাদের ব্যাপারে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে ‘অ্যাডভোকেসি গ্রুপ অন ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট’ এর ফোকাল পয়েন্ট সায়মা হোসেন পুতুল এই সভায় উপস্থিত ছিলেন।

জানা যায়, দেশে এ পর্যন্ত ১৫ লাখ ৯৩ হাজার ৭০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আর ঘূর্ণিঝড়প্রবণ ১৯টি জেলায় ৪ লাখ ৩৩ হাজার প্রতিবন্ধী ব্যক্তির নিবন্ধন শেষ হয়েছে, এ কার্যক্রম চলমান আছে।

এ পর্যন্ত ১৯ হাজার রোহিঙ্গা নারী ও শিশুকে মনো-সামাজিক কাউন্সিলিং দেয়া হয়েছে বলেও জানানো হয় সভায়।

ইয়েমেনে যুদ্ধ বন্ধে প্রতিবন্ধি কিশোরীর করুন আকুতি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ