বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

টেকনাফে ২৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি।

রোববার (৭ অক্টোবর) সকালে বঙ্গোপসাগরের নোয়াখালী পাড়া সৈকত পয়েন্টে পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে এ সব ইয়াবার চালান উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা হয়নি। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ২৪ কোটি টাকা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, সাগরের নোয়াখালী পাড়া পয়েন্ট দিয়ে ফিশিং বোটে মিয়ানমার হতে ইয়াবার বিশাল চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

কিছু কওমি কিছু হেফাজত ও চেতনার আস্তিন

এ সময় সৈকতের হাটু পানিতে ভাসমান অবস্থায় ৩টি বস্তায় ভর্তি ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পাচারের সাথে জড়িতদের শনাক্ত করে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আসাদুদ জামান চৌধুরী জানান, মিয়ানমার হতে ফিশিং বোটে ইয়াবার চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ অক্টোবর) বিকালে নোয়াখালী পাড়া পয়েন্টে অভিযান পরিচালনা করেন জওয়ানরা।

কিন্তু সে সময় কোনো ইয়াবা উদ্ধার না হওয়ায় সারারাত টহল দেয় বিজিবি। পরে রবিবার (৭ অক্টোবর) ভোরে সাগরে ভাসমান অবস্থায় বস্তাভর্তি ২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন:-

মোটা অংক; কওমি সনদের স্বীকৃতি: বুঝার ভুল; না বুঝার ভান
কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া
সহজে তাহাজ্জুদের অভ্যাস গড়ার উপায়: মুফতি তাকি উসমানি
এবার সেন্টমার্টিনের মালিকানা দাবি মিয়ানমারের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ