সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত

কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়েছে। শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটে গাড়িটি হাসপাতালে প্রবেশ করে।

এর আগে ৩টা ১১ মিনিটে খালেদাকে বহনকারী গাড়িটি কারাগার থেকে হাসপাতালের উদ্দেশে বের হয়। কঠোর নিরাপত্তায় ১৫টি গাড়ির বহরে বেগম জিয়াকে নিয়ে যাওয়া হয়।

বহরে র‌্যাব, চকবাজার থানার ওসি, লালবাগ জোনের এসি, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ফোর্স পুলিশের গাড়ি ছিল।

বিএনপি নেতারা বহুদিন ধরে বলে আসছিলেন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। খালেদা জিয়ার অসুস্থতার পরিপ্রেক্ষিতে সরকার বলে আসছিল জেলকোড অনুযায়ী তাকে বিএসএমএমইউয়ে চিকিৎসা নিতে হবে। তবে খালেদা জিয়া এতে রাজি হচ্ছিলেন না। তিনি চেয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে।

উল্লেখ্য, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং স্বল্প সময়ের মধ্যে পাঁচ সদস্যের আরেকটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

বোর্ডের তিন সদস্যকে বেগম খালেদা জিয়ার পছন্দের হতে হবে বলে নির্দেশ দেন আদালত। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।

আরো পড়ুন-
বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টিতে লিঁয়াজো কমিটি গঠন
আলেমদের অপপ্রচার বন্ধ করুন; আপনাদের ইতিহাসও আমাদের জানা
দুর্নীতি মামলায় নওয়াজের ভাই শাহবাজ শরিফ গ্রেফতার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ