শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

লক্ষ্মীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আলোর দিশারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) এর ২০১৭-১৮ সেশনের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতায (A+) ও সিরিয়ালপ্রাপ্ত ছাত্রদের বিশেষ সংবর্ধনা দিয়েছে লক্ষীপুর জেলার মেধাবীদের সংগঠন আলোর দিশারী সাহিত্য কাফেলা।

দুই সেশনের সর্বমোট ২১৯ জন মেধাবী ছাত্রদের হাতে শুভেচ্ছা স্মারক, ক্রেস্ট ও মূল্যবান বই তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান মেহমান দেশবরেণ্য লেখক, মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন।

লক্ষীপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আল-মুঈন ইসলামী একাডেমী মিলনায়তনে আলোর দিশারীর মিডিয়া ও প্রচার সম্পাদক বি. এম আমীর জিহাদীর সঞ্চালনায় দুপুর ২:৩০ থেকে শুরু হয় অনুষ্ঠানের মূল কার্যক্রম।

বিশেষ অতিথির বক্তব্যে টুমচর আলীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হারুন আল মাদানী বলেন, চলমান ও ভবিষ্যৎ ফেতনার মোকাবেলায় ছাত্রদের আরো বেশি দক্ষতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে আলোর দিশারীর প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি পর্যন্ত সাংগঠনিক সকল কার্যক্রম তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মদ আরাফাত।

তিনি বলেন, লক্ষ্মীপুর জেলার মাদরাসা ছাত্রদের সমাজ ও দেশ গঠনের কাজে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে আলোর দিশারী সাহিত্য কাফেলা।

তিনি কৃতি শিক্ষার্থীদের সংগঠনের সাথে যুক্ত হয়ে সংগঠনকে গতিশীল ও কার্যকরী করার আহবান জানান ৷

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্রজীবনে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন না করতে পারলে কর্মজীবনে বিশাল এক শূন্যতা তৈরি হয়। এজন্য নিরলস অধ্যয়নের কোনো বিকল্প নেই এবং অধ্যয়নের অন্তরায় সকল বস্তু পরিহার করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা বেফাক সভাপতি মাওলানা আব্দুল হান্নান, জেলা বেফাক সেক্রেটারি মাওলানা মামুনুর রশীদ, রামগতি কলাকোপা মাদরাসার শায়খে সানী মাওলানা আখতার হুসাইন, মাদরাসাতুন নুর রাখালিয়ার মোহতামিম মাওলানা নূরুদ্দিন, রামগঞ্জ আল-আমিন মাদরাসার মোহতামিম মাওলানা রুহুল আমিন, লুধুয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মহিউদ্দিন, দৈনিক আলোকিত বাংলাদেশ এর সহ-সম্পাদক মাওলানা আমিন ইকবাল।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মুফতি হাবিবুল্লাহ, মাওলানা গাজী মাসুম বিল্লাহ্ , সাধারণ সম্পাদক মাওলানা ইউছুফ, মুফতি আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিসবাহ বিন নুরী, অর্থ সম্পাদক মাওলানা কাওসারসহ প্রমুখ ৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ