শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে ২ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ অভিযান চালানো বাড়ি থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় এ অভিযান শুরু হলে মুহুর্মুহু গোলাগুলি ও বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

র‌্যাব জানায়, জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রামের একটি একতলা বাড়িতে এক নারী জঙ্গিসহ জেএমবির চার সদস্য অবস্থান করছে এমন তথ্য পেয়ে অভিযান চালায়। ভোরের দিকে ওই বাড়িতে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটনা ঘটে।

শুক্রবার সকাল ৯টায় ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাগুলো নিষ্ক্রিয় করে।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বাড়িটিতে দুটি মরদেহ পাওয়া গেছে। এ ছাড়া একটি একে-২২ রাইফেল, পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড, তিনটি পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক মাজহারুল হকসহ বাড়ির কেয়ারটেকারকে আটক করেছে র‌্যাব।

দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জঙ্গি দমনে অভিযান চালাচ্ছে র‌্যাব। এ প্রক্রিয়া হিসেবেই আকের এ অভিযান চালায় র‌্যাব। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ