সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত

প্রশ্নফাঁসের অভিযোগ ছাড়াই শেষ হলো মেডিকেলে ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশ্নফাঁসের অভিযোগ ছাড়াই শেষ হলো মেডিকেল ভর্তি পরীক্ষা। ফাঁস রোধে এবার প্রশ্নের ৮১৪টি আলাদা প্যাকেট করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিটি প্যাকেটে ছিল ট্র্যাকিং ডিভাইস। এদিকে প্রশ্নফাঁসের অভিযোগে গতরাতে আট জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

চিকিৎসক হতে চায় ৬৫ হাজার মেধাবী শিক্ষার্থী। সবার চোখেই স্বপ্ন; তবে লড়াইটা বড়। এবার সরকারি-বেসরকারি ১০৫ কলেজে আসন ১০ হাজার তিনশো। প্রতিযোগীদের মধ্যে নারী ৫২ দশমিক তিন আর পুরুষ ৪৭ দশমিক সাত শতাংশ।

সকাল দশটায় পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগেই কেন্দ্রে ঢুকতে হয় শিক্ষার্থীদের। অনুমতি ছিল না মোবাইল ঘড়িসহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখার। মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া হয়নি কেন্দ্র পরিদর্শকদেরও। কেন্দ্র প্রধানের কাছে ছিল স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এনালগ ফোন।

সারাদেশে ১৯ কেন্দ্রে পরীক্ষা কক্ষ ছিল ৮১৪টি। প্রতিটি কক্ষের জন্য ছিল সিলগালা করা প্রশ্নের প্যাকেট। এতে ট্র্যাকিং ডিভাইস বসানো থাকায় কেউ খোলার চেষ্টা করলে সংকেত যায় স্বাস্থ্য অধিদ্প্তরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রশ্নফাঁস রোধে কঠোর সরকার। এবার ৭৫০টি আসন বাড়লেও গত বছরের তুলনায় আবেদনকারী কমেছে প্রায় ১৬ হাজার। প্রতি আসনে লড়াই করেছে ছয় দশমিক চার শিক্ষার্থী।

আরো পড়ুন- মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে ২ মরদেহ উদ্ধার

ব্যস্ততার জন্য যেসব পিন্সিপাল মাদরাসায় সময় দিতে পারেন না; তাদের জন্য সুখবর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ