সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত

নদী দখল ও দূষণ ঠেকাতে হচ্ছে সীমানা পিলার ও ওয়াকওয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর ৫২ কিলোমিটার জায়গা দখল মুক্ত হচ্ছে। এসব জায়গাতে ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি সীমানা পিলার, জেটি, ইকোপার্ক হবে।

এতে নগরবাসীর বিনোদনের ব্যবস্থাও হবে। এছাড়া নদী দূষণমুক্ত করতে ২৫ সদস্যের কমিটি গঠন হয়েছে।

নদী দখলদারদের উচ্ছেদে বার বার অভিযান চালানো হয়। কিন্তু কিছুদিন পরই এসব জায়গা আবার বেদখল হয়। তাই নদী তীর স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার।

ঢাকার চারটি নদী তীরের প্রায় ১০ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৫০০ একর জমি উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে এ জায়গায় তৈরি করা হয়েছে ২০ কিলোমিটার ওয়াকওয়ে।

ওয়াকওয়ে নির্মাণের ফলে আর কেউ নদী দখল করতে পারবে না বলে দাবি করেছেন নৌ পরিবহন মন্ত্রী। তাই এবার ঢাকার চার পাশে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদী ঘিরে মোট ১২টি জোনে নির্মাণ করা হচ্ছে ৫২ কিলোমিটার ওয়াকওয়ে।

এছাড়াও তিনটি ইকোপার্ক, ১৯টি জেটি এবং ১০ হাজার ৮২০টি সীমানা পিলার নির্মাণ করা হবে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮৪৮ কোটি ৫৫ লাখ টাকা।

সিএস, আরএস অনুযায়ী নদী দখলমুক্ত করে নদীর দুই তীরে পর্যায়ক্রমে ২২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

আরো পড়ুন-

নেতাকর্মীদেরকে জনগণের মন জয় করতে বললেন পীর সাহেব চরমোনাই
‘ফের ৫ জানুয়ারির মতো নির্বাচন হলে আমরা জীবন দিয়ে প্রতিহত করবো’
‘আমরা সাধারণ মানুষের সঙ্গে জোট করেছি, তাদের সঙ্গে থাকতেই শান্তি পাই’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ