সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত

সারাদেশে ৭ দফা দাবিতে বিএনপি'র বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবিতে রাজশাহী, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

এসব সমাবেশে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

বৃহস্পতিবার সকালে রাজশাহীর ভূবন মোহন পার্কে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও নির্দলীয় নির্বাচনকালীন সরকারসহ ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি বিভাগীয় কমিশনারের কাছে জমা দেয়া হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় সমাবেশ ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে মহানগর বিএনপি।

বরিশালে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। এতে বক্তারা, বিচারের নামে প্রহসন বন্ধ করে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

এদিকে, মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জে ২৫ জন আহত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা। সেখান থেকে ১০ বিএনপি নেতাকর্মীকে আটক করে পুলিশ।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: হেফাজত, কওমি স্বীকৃতি ও সংবর্ধনা বিষয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ