সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

খালাফ হত্যা রায়ের রিভিউ আবেদনের রায় রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ঢাকা সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির করা আবেদনের ওপর আদেশ রবিবার।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আসামি সাইফুল ইসলামের করা ওই আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে সাইফুলের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী আখতার হামিদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেলে মাহবুবে আলম।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ মার্চ রাত একটায় গুলশানের কূটনীতিক এলাকায় নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই সৌদি দূতাবাস কর্মকর্তার।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

এ ঘটনায় ৭ মার্চ গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন হত্যা মামলা করেন। ওই মামলায় একই বছরের ৩০ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। রায়ে মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে সেলিম চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। পরে ওই রায়ের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত চার আসামি ওই বছরই হাইকোর্টে আপিল করেন।

২০১৩ সালের ১৮ নভেম্বর আসামিদের আপিলের শুনানি নিয়ে রায় দেন হাইকোর্ট। রায়ে আসামিদের মধ্যে সাইফুল ইসলামের মৃতুদণ্ড বহাল রাখা হয়। এ ছাড়া আসামি আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর পলাতক সেলিম চৌধুরী খালাস পান। এরই ধারাবাহিকতায় ওই রায়ের বিরুদ্ধে ২০১৪ সালে আপিল করে রাষ্ট্রপক্ষ।

২০১৭ সালের পহেলা নভেম্বর খালাফ আল আলী হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড, তিন আসামির যাবজ্জীবন ও এক আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফুল এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন চলতি বছর। ওই আবেদন নিয়ে শুনানি শেষ হয় বৃহস্পতিবার।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: হেফাজত, কওমি স্বীকৃতি ও সংবর্ধনা বিষয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ