সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

ফখরুলসহ বিএনপির ৭ শীর্ষ নেতার আগাম জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের কাজে বাধাদান ও গাড়ি ভাংচুরের অভিযোগে করা হাতিরঝিল থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত নেতাকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বুধবার বুধবার বেলা ১১টার পর বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেয়।

জামিনপ্রাপ্ত অন্যরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বুধবার বিএনপি নেতারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে হাইকোর্ট পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছে বলে জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

জামিনাদেশের পরে জয়নুল আবেদীন বলেন, আদালত উভয়পক্ষের সাবমিশন শুনেছেন। এ মামলায় পুলিশের প্রতিবেদন দেওয়ার ৪ সপ্তাহ পরে তারা আত্মসমর্পণ করবেন। অর্থাৎ, এ পর্যন্ত জামিন।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় মির্জা ফখরুলসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: যারা আমাকে আওয়ামী লীগ বলে তারা কমবখত (নির্বোধ): আল্লামা শফী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ