শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

তিন বছরে সিরিয়ায় ১১২ রুশ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে গত তিন বছরে  প্রাণ হারিয়েছেন ১১২ জন রুশ সেনা।

রাশিয়ার সিনেটের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিশনের প্রধান ভিক্টোর বোনদারেফ এ তথ্য জানিয়েছেন। খবরটি প্রকাশ করেছে রুশ টিভি চ্যানেল রাশা ২৪।

তিনি বলেছেন, দুটি বিমান ধ্বংসে প্রায় অর্ধেক সেনা মারা গেছে । সে বিমান দুটি হলো,  অ্যান্টোনোভ-২৬ এবং আইএল-২০।

অ্যান্টোনোভ-২৬ গত ৬ মার্চ সিরিয়ার আকাশে বিধ্বস্ত হয়। এতে ৩৯ জন আরোহী মারা যায়। গত ১৮ সেপ্টেম্বর আইএল-২০ ভূপাতিত হয়।

ইসরাইলি জঙ্গিবিমানকে লক্ষ্য করে নিক্ষিপ্ত একটি সিরিয় ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি ভূপাতিত হয়। ইসরাইলি জঙ্গিবিমানটি রুশ বিমানের আড়ালে লুকিয়ে পড়ায় এ ঘটনা ঘটে। ওই ঘটনার জন্য ইসরাইলকেই দায়ী করেছে রাশিয়া।

গত তিন বছরে সিরিয়ায় রাশিয়ার আটটি বিমান, সাতটি হেলিকপ্টার ও দু'টি সামরিক যান ধ্বংস হওয়ার কথা তিনি জানান।

৩ বছর পর জর্দান সীমান্ত খুলে দিল সিরিয়া

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ