সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ; যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেতন কাঠামোর নবম থেকে ১৩তম গ্রেড (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি) পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বুধবারের (০৩ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা প্রথা তুলে দেওয়া হয়েছে।

ওলামায়ে কেরামের তিনটি মৌলিক দায়িত্ব

এর পরিপ্রেক্ষিতে রাতে রাস্তায় নেমেছেন মুক্তিযোদ্ধাদের সন্তানরা। ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা। বুধবার রাত সাড়ে ৮টা থেকে তারা রাস্তায় রয়েছেন। এতে চারদিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে, আজ গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কোটা তুলে দেওয়া ঠিক হলো কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, এখন মেয়েরাও কোটা চাই না বলে আন্দোলন করে, মুক্তিযোদ্ধার নাতি-পুতিরাও কোটা চায় না। তাহলে কোটা রাখবো কার জন্যে। এজন্যই প্রথম ও দ্বিতীয় শ্রেনির সরকারি চাকরিতে কোটাপ্রথা তুলে দিয়েছি। যদি কারও কোটা লাগে তাহলে আন্দোলন করুক। তখন ভেবে দেখবো।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের অভিজ্ঞতা জানাতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন। আজ বুধবার বিকেল চারটায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হেফাজত, কওমি স্বীকৃতি ও সংবর্ধনা বিষয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ