বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে মদিনা গেলেন বাংলাদেশের হোসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের পবিত্র শহর মদিনার মসজিদে নববীতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা। এতে অংশগ্রহণের জন্য সিলেটের সন্তান হাফেজ হোসাইন আহমদ আজ মদিনা মুনাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

হাফেজ হোসাইন আহমদ রাজধানীর যাত্রাবাড়িস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। মদিনা সফরে তার উস্তাদ হাফেজ নেছার আহমদ আন নাছেরীও সঙ্গে রয়েছেন।

এই প্রতিযোগিতার সফল হওয়ার জন্য হাফেজ হোসাইন আহমদ ও তার উস্তাদ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

প্রসঙ্গত,  এই প্রথমবারের মতো মসজিদে নববিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা।

উল্লেখ্য যে, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে এর আগেও ৮ বার সৌদি আরবের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই মাদরাসার ছাত্ররা সাফল্য লাভ করেছে। বিশেষ করে এ মাদ্রাসার ছাত্র হাফেজ তরিকুল ইসলাম বিশ্বের ১০৩ টি দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলো।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ