শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

আমিরাতে বাড়িতে আগুন লেগে একই পরিবারের ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতের একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের আটজন নিহতের ঘটনা ঘটেছে।

দেশটির সরকারি গণমাধ্যম আল-বায়ানে বলা হয়, মঙ্গলবার আবুধাবির বানিয়াস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ছয়জন শিশু ও দুজন নারী রয়েছে। তারা ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদপত্রটি।

আবুধাবি কর্তৃপক্ষ নিহতদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে গত জানুয়ারিতে ফোজাইরাতে একই ধরনের অগ্নিকাণ্ডে সাত শিশু নিহত হয়।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম এর আগে আগুন নিয়ন্ত্রণে বলেছিলেন, দেশের প্রতিটি নাগরিকের ঘরে ফায়ার এলার্ম ব্যবস্থা স্থাপন করা হবে।

আমিরাতের প্রবাসী শ্রমিকদের জন্য বড় সুখবর

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ