শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা ১২০০ ছাড়ালো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসালাম: সোমবার টিম অব কুইক অ্যাকশন (এসিটি’)এর বরাত দিয়ে  দেশটির সংবাদ সংস্থা ‘আনতারা’ জনায় যে, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের ডোংগালা ও পালু জেলায় ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২০৩ পৌঁছেছে।

তুরস্ক মুসলিম বিশ্বের নেতৃত্বের পথে

এসিটি’র ভাইস প্রেসিডেন্ট ইনসান নুররহমান বলেন যে, বিভিন্ন জায়গায় মারা যাওয়া মানুষের সংখ্যা এক হাজার ২০৩ এ পৌঁছেছে। সবচেয়ে বেশি লোক মারা গেছে পেটোবো শহরে। সুনামিতে শহরটি একেবারে মাটির সঙ্গে মিশে গেছে।

তিনি বলেন, পেটোবো’তে ৭০০, উইরাবুয়ানা হাসপাতালে ১০, উনডাটা হাসপাতালে ২০১, মেসজিদ রায়া মস্কে ৫০, ভায়াংকারা হাসপাতালে ১৬১, টাওয়েলি উপজেলায় ৩৫, কায়ুমালুই পাজেকো গ্রামে ২, কাওয়াটুনা গ্রামে ৫, পস পল পিপি’তে ৭ এবং মাদানি হাসপাতালে ৩২ জন মারা গেছে।

তিনি আরো বলেন, ৬১ জন বিদেশি নাগরিক এখনও নিখোঁজ। বিভিন্ন হাসপাতালে  গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন আছেন ৫৪০ জনের মতো। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

তিনি বলেন যে, ভূমিকম্প ও সুনামি কবলিত এলাকার ১৬ হাজার ৭৩২ জনকে বিভিন্ন জায়গার ১২৩টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। যোগাযোগ ও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন থাকায় ডোংগালা ও পালু থেকে তাৎক্ষণিক বাইরের কোথাও কোনও তথ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জুসুফ কাল্লা বলেছেন, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো ইতোমধ্যে পালু পৌঁছেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন।

উল্লেখ্য, গত শুক্রবার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আঘাত হানে শক্তিশালী সুনামি। ১৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস।

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: এখন সরকারি মাদরাসার ছাত্ররা কওমিতে এসে পরীক্ষা দেবে: আল্লামা শফী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ