সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জমিয়তুল উলামার পথযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলেমজনতার ঐক্য প্রতিষ্ঠার দাবিতে ৬,৭ ,৮ ও ৯ অক্টোবর শনি, রোব, সোম ও মঙ্গলবার যশোর-বেনাপোলের চাঁচড়ার মোর থেকে সুনামগঞ্জ পর্যন্ত পথযাত্রা করতে যাচ্ছে বাংলাদেশ জমিয়তুল উলামা।

ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে গণসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই পথযাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।

খেলাফত ও রাজনীতি ইসলামী দৃষ্টিকোণ

এদিকে, পথযাত্রা উপলক্ষ্যে বৃহস্পতিবার এক বিশেষ পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর খিলগাঁও বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় কার্যালয়ে। বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের সভাপতিত্বে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে জমিয়ত নেতৃবৃন্দরা বলেন, আমরা উদাত্ত আহ্বান জানাই জাতি, ধর্ম, সমাজ ও দেশ রক্ষার এ পথযাত্রায় সকলেই অংশগ্রহণ করুন। দেশ, জাতি ও ধর্মের আহ্বানে শরীক হয়ে উভয় জাহানের সফলতা অর্জন করুন

এ বৈঠকে উপস্থিত ছিলেন, রামপুরা বনশ্রী জামিআ আহলিয়া দারুল উলূমের শায়খুল হাদীস ও প্রিন্সিাল মাওলানা ইয়াহইয়া মাহমুদ,মাওলানা দেলোয়ার হুসাইন সাইফী, মাওলানা আবদুর রহীম কাসেমী, মুফতি ইবরাহিম শিলস্থানী, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আবদুর রহীম তালুকদার, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মুফতি নাইম হাসান, মাওলানা মাসউদুল কাদিরর প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ