সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

‘ঘুরে ফিরে দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে দেশের পরিবর্তন হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশে ইসলামী শাসন না থাকায় মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোটাধিকার নিশ্চিত করতে হলে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে মানুষ ভোটাধিকার ফিরে পাবে। এ ছাড়া মানুষ প্রতিনিয়ত প্রতারিতই হতে থাকবে। একজনের ভোট অন্য জন দিয়ে যাবে।

ইসলামী শাসন ব্যবস্থা : মৌলিক দর্শন ও শর্তাবলি

পীর সাহেব বলেন, এদেশে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করা ছাড়া মুক্তি নেই।

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারা দেশ পরিচালনা করেছে তারা সকলেই সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে রাতারাতি আঙ্গুল ফুলে বটগাছে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ঘুরে ফিরে দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে দেশ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। চলমান সংসদ বহাল রেখে নির্বাচন হলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এজন্য প্রয়োজন নির্বাচনকালীন সরকারের।

তিনি ৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় মহাসমাবেশ সফলের আহ্বান জানান।

গতকাল বিকেলে রাজধানীর মিরপুর গোলারটেক মাঠে মহাসমাবেশ সফলের লক্ষ্যে অনুষ্ঠিত এক দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আরিফুল ইসলাম, মুফতী ফরিদুল ইসলাম, মুহাম্মদ নুরুল ইসলাম নাঈম প্রমুখ।

নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ বলেন, শেষ সময়ে অধিকাংশ সরকার স্বৈরচারী হয়ে উঠে, আওয়ামী লীগএখন সে পথেই হাটছে, তাদের সময় ফুরিয়ে এসেছে।

-আরআর

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ