সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

এসকে সিনহার ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে এ বিচারে নেমেছে দুদক।

আজ সোমবার (১ অক্টোবর) দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য মিডিয়াকে এ তথ্য জানান।

তিনি জানান, অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

জানা গেছে, অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ২ লাখ ৮০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩০ লাখ টাকায়) দিয়ে বাড়ি ক্রয়, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এর আগে সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুই ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন সাহা জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন।

তাদের বিরুদ্ধে ফারমার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৪ কোটি টাকা ঋণ নিয়ে এসকে সিনহার ব্যাংক এ্যাকাউন্টে দেয়ার অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রে এসকে সিনহার বইয়ের মোড়ক উন্মোচন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ