সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

এসকে সিনহার বিরুদ্ধে হুদার মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হুদা।

সোমবার বিকালে নাজমুল হুদা নিজে থানায় গিয়ে মামলাটি দায়ের করেন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে তিনি এ মামলাটি করেছেন বলে শাহবাগ থানার ওসি আবুল হাসান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

তিনি জানান, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে ব্যারিস্টার নাজমুল হুদা সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলা করেছেন।

তিনি বলেন, ‘মামলাটি নাজমুল হুদা করেছেন গত ২৭ সেপ্টেম্বর। মামলা নং ৪৯। ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

কয়েকদিন ধরেই আলোচনায় থাকা সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধ সম্পদের মাধ্যমে বাড়ি কেনা ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি দুদক।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

অভিযোগ আছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের একটি বাড়ি কেনেন এসকে সিনহা। প্রায় চার হাজার স্কয়ার ফিটের বাড়িটির বাসিন্দা এসকে সিনহা নিজেই। সম্প্রতি সংবাদমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হয়।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরও পড়ুন: হাইআতুল উলইয়ার বৈঠক; প্রধানমন্ত্রীকে সংবর্ধনা এ মাসেই

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ