শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

এবার চীনে আঘাত হানলো সুপার টাইফুন মাংখুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ শেষে এবার সুপার টাইফুন ‘মাংখুট’ চীনে আঘাত হেনেছে ৷ হংকং ও ম্যাকাওয়ে এরই মধ্যে দুর্যোগ শুরু হয়েছে৷

দক্ষিণ চীন সাগরের দিকে এগোতে গিয়ে কিছুটা দুর্বল হয়ে পড়েছে মাংখুট৷ সতর্কতা বশত হংকং কর্তৃপক্ষ সর্বোচ্চ বিপদসংকেত ১০ জারি করেছে৷

ফ্রিল্যান্সার সাংবাদিক জেমস রস ডয়চে ভেলেকে জানিয়েছেন, হংকংয়ের ওপর দিয়ে ‘তীব্র বেগে বাতাস, প্রচণ্ড ঝড়, বৃষ্টি বয়ে যাচ্ছে৷ নিচু এলাকাগুলোতে ঝড়ের প্রভাবে বন্যা দেখা দিয়েছে, বিভিন্ন সড়ক-মহাসড়ক গাছ পড়ে বন্ধ হয়ে গেছে, বাড়িঘরের দরজা-জানালা ভেঙে পড়ছে বলেও জানিয়েছেন তিনি।

রস আরো জানান, গত ১৫ বছরের মধ্যে এটি তাঁর দেখা সবচেয়ে ভয়াবহ টাইফুন৷

হংকং আন্তর্জাতিক বিমানবন্দর রোববারের প্রায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে। হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন বিমানবন্দরে৷

ম্যাকাওয়ে বন্ধ করে দেয়া হয়েছে ৪২টি ক্যানো ৷ গত বছর টাইফুন হাতোর আঘাতে নয় জনের মৃত্যুর পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল ম্যাকাও কর্তৃপক্ষকে৷

চীনের অন্যান্য উপকূলীয় অঞ্চল থেকেও লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ফিলিপাইনে টাইফুনে নিহত ১৪

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ