সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

কারাগারে থেকেও জনসভায় আছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় না থেকেও যেন উপস্থিত আছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ব্যানারে নাম রাখা হয়েছে খালেদা জিয়াকে। মঞ্চে তার জন্য রাখা আছে একটি চেয়ারও।

কারাগারে থাকা দলীয় চেয়ারপারসনকে প্রধান অতিথি কেন করার বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মিডিয়াকে বলেন, গত ৮ ফেব্রুয়ারি বেগম জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের বৈঠকগুলোতে তার সম্মানে চেয়ার খালি রেখেছি। তার ধারাবাহিকতায় প্রথম রমজানে এতিমদের ইফতারের মঞ্চেও তার সম্মানে চেয়ার খালি রাখা হয়েছে। আজকেও জনসভায় বেগম জিয়ার সম্মানে চেয়ার খালি রাখা হয়েছে।

দীর্ঘ দিন পর বৃহদাকারের জনসভা অনুষ্ঠিত হচ্ছে আজ সোহরাওয়ার্দীতে। দুপুর ২টা ৫ মিনিটে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়াও তার বিরুদ্ধে আরও ৩১টি মামলার বিচার কাজ চলছে।

বিএনপির জনসভা শুরু, বিপুল নেতা-কর্মীর উপস্থিতি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ