সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

ইভিএম ব্যবহারের কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শুক্রবার নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে পম্পেও সাক্ষাত করেন।

এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে পম্পেওকে জানান।

ওই সাক্ষাত শেষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বৈঠককালে আমরা নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। একনেক ইভিএম প্রকল্প অনুমোদন করেছে এবং আমরা তা ব্যবহার করতে চাই।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তার সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং রোহিঙ্গা ইস্যু ও নির্বাচন নিয়ে আমরা আলোচনা করেছি।

এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা এবং নির্বাচন ছাড়াও সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রশিক্ষণের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে (ইউএনজিএ) অংশ নিয়ে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে রওনা হবেন এবং লন্ডন হয়ে ১ অক্টোবর ঢাকায় পৌঁছবেন। সূত্র: বাসস।

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ