সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

বিমানবন্দরের পিলারের নিচে ‘সোনার খনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোডিং ব্রিজের পিলারের নিচে পরিত্যক্ত অবস্থায় ২৪টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

যার ওজন ২ কেজি ৪০০ গ্রাম। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ১১ নং বোডিং ব্রিজ এর পিলারের নিচে পরিত্যক্ত একটি মানিব্যাগ থেকে এ সব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে যে ১১ নং বোডিং ব্রিজ এর পিলারের নিচে একটি মানিব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

পরে মানিব্যাগটি বিমান বন্দরের অভ্যন্তরে ব্যাগেজ বেল্টে এনে সকল সংস্থার উপস্থিতিতে খুলে ২৪টি স্বর্ণবার পাওয়া যায়। যার বাজার মূল্য এক কোটি বিশ লাখ টাকা। আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান শহিদুল ইসলাম।

এটি/আওয়ার ইসলাম

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ