সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

বিএনপি সহিংসতার চেষ্টা করলে কড়া জবাব: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্দোলনের নামে দেশ অচলের চেষ্টা করলে বিএনপিই অচল হয়ে যাবে। এমন হুঁশিয়ার দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দ্বারে দ্বারে গণসংযোগ করে নৈরাজ্য মোকাবিলার আহ্বান জানাবে।

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের রিকশা ভ্যান বিতরণ কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, শেখ হাসিনার উন্নয়নের পথে বার বার বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি-জামায়াত। তারা এখনও ষড়যন্ত্র করছে।

এরপর প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখি। এমন মূহুর্তে বিএনপির আন্দোলনের হুমকি ষড়যন্ত্রের অংশ। তিনি জানান, শনিবারের সমাবেশ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়। তবে নৈরাজ্য মোকাবিলায় সতর্ক থাকবে আওয়ামী লীগ।

এদিকে রাজধানীর আরামবাগে শেখ হাসিনার জন্মদিনের আরেকটি অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক দোসররা ক্ষমতার চেয়ে, শেখ হাসিনাকে হাটাতেই বেশি মনোযোগী। এমন ষড়যন্ত্র কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন তিনি।

জাতীয় নির্বাচনে জয় নিশ্চিত করতে এখন থেকেই নৌকা মার্কায় ভোট চাইতে নেতা-কর্মীদের আহ্বান জানান ওবায়দুল কাদের।

এটি/আওয়ার ইসলাম

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ