শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে’ জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

নামাজ না পড়লে চাকরি থাকবে না: ইন্দোনেশিয়ার মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়া দক্ষিণ সুমাত্রা প্রদেশের রাজধানী পলম্বংয়ে 'হার্নো চাভো' তার অধীনস্থ সকল কর্মচারীদেরকে নামাজের প্রতি আকর্ষণ বৃদ্ধি করানোর জন্য মসজিদে জামাত সহকারে নামাজ আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন।

নামাজ না পড়লে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার অথবা পদাবনতি করা হবে বলেও আদেশ জারি করেছেন মেয়র হার্নো চাভো।

চাকরি আপনাকে খুঁজছে

পলম্বং পৌরসভার জনসংযোগ ব্যবস্থাপক আবু বেলাল এ ব্যাপারে বলেন, পৌরসভার সকল কর্মচারী ও কর্মকর্তাদের জন্য এই নির্দেশ দেয়া হয়েছে। তবে জরিমানা অর্থাৎ বহিষ্কার অথবা পদাবনতি শুধুমাত্র সিনিয়র কর্মকর্তাদের জন্য বহল থাকবে।

প্রসঙ্গত, গত সপ্তাহে দেশটির দক্ষিণ সুমাত্রা প্রদেশের রাজধানী পলম্বংয়ে 'হার্নো চাভো' নতুন মেয়র পদে নিযুক্ত হয়েছেন।

উল্লেখ্য, পালাম্বং পৌরসভায় মোট ১৬ হাজার কর্মচারী রয়েছে। তবে এর মধ্যে জরিমানা শুধুমাত্র ১৬০০ সিনিয়র কর্মকর্তাদের জন্য নির্ধারণ করা হয়েছে।

সূত্র: ইকনা

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ