সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

৬৩ ওমরাহ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় হজ ও ওমরাহ নীতি-হিজরী/২০১৮ খ্রি. নির্দেশনা উপেক্ষা করে ৫শ’র বেশি ওমরাহ যাত্রী পাঠানো ও তাদের কেউ কেউ দেশে ফিরে না আসার অভিযোগে ৬৩টি ওমরাহ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে আগামী সাতদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

খেলাফত ও রাজনীতি ইসলামী দৃষ্টিকোণ

রোববার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এ নির্দেশনা জারি হয়। নির্দেশনায় বলা হয়, জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৯ হিজরী/২০১৮ খ্রি. এর অনুচ্ছেদ নং- ২১.২.৩ ও ২১.২.৪ এর নির্দেশনা উপেক্ষা করে বেশ কিছু প্রতিষ্ঠান ওমরাহ’র নির্ধারিত কোটা ৫০০ এর অধিক যাত্রী পাঠানো এবং কোন কোন প্রতিষ্ঠানের ১ হতে ৪৮ জন পর্যন্ত ওমরাহ যাত্রী বাংলাদেশে ফেরত না আসার অভিযোগ পাওয়া যায়।

ওমরাহ এজেন্সির এমন কার্যকলাপের জন্য বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং ওমরাহ ব্যবস্থাপনা কার্যক্রম দারুনভাবে বিঘ্নিত হচ্ছে।

এমতাবস্থায়, নির্দেশনা উপেক্ষা করে সরকারের কোনোরুপ অনুমোদন ব্যতিরেকে নির্ধারিত কোটার অতিরিক্ত ওমরাযাত্রী প্রেরণ এবং কোনো কোনো প্রতিষ্ঠান কর্তৃক ন্যূনতম ১ জন হতে ৪৮ জন পর্যন্ত ওমরাহযাত্রী বাংলাদেশ ফেরত না আসা সংক্রান্ত বিষয়ে তার এজেন্সির ব্যাখ্যা উপস্থাপনসহ কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ