সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

দো-টানায় কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহাজোটে নাকি জাতীয় ঐক্যে থাকছেন, তার কোনটিই পরিষ্কার করলেন না কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রধান বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

বরং রাজনীতির হালচালে নিজের অবস্থানকে দো-টানাতেই জিইয়ে রাখলেন আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসা এই রাজনীতিক।

তবে সরকারের শুভাকাঙ্ক্ষী বনেই যাচ্ছেন টাঙ্গাইলের সিদ্দিকী পরিবারের এই প্রভাবশালী সদস্য, অন্তত তার সাম্প্রতিক কর্মকাণ্ডে তারই প্রমাণ মিলছে।

ঢাকায় যখন রাজনীতির আলোচনায় বাতাস লেগেছে, তখন কাদের সিদ্দিকী টাঙ্গাইলের সখীপুর-বাসাইলে নির্বাচনী আসনে প্রচারণা চালাচ্ছেন।

সরকারবিরোধী জাতীয় ঐক্য প্রক্রিয়ায় তার অনুপস্থিতি রাজনীতির আরেক রহস্য। শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনায় মুখর থাকা কাদের সিদ্দিকী হঠাৎ করেই নীরব।

সম্প্রতি টাঙ্গাইলের এক জনসভায় তিনি বলেছেন, হাসিনাবিরোধী ষড়যন্ত্রে আমি থাকতে পারি না। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করার পর থেকেই তিনি ভোল্ট পাল্টায় বলে অনেকে মনে করছেন।

তাহলে কী পুরনো ঘর আওয়ামী লীগেই ফিরছেন, জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, আমি আমার দল থেকে নির্বাচনে অংশ নেব, তা পরিষ্কার করেছি।

শেখ হাসিনার অধীনেই নির্বাচন করবেন কি-না, এমনটি জানতে চাইলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান।

নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন। বিভিন্ন সভা-সমাবেশে শেখ হাসিনার সরকারের তীব্র সমালোচনা করেছেন। জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন, সভা-সমাবেশে অংশ নিয়েছেন।

জাতীয় ঐক্যের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভালো মানুষেরা একসঙ্গে চললে সমাজ, রাষ্ট্র ভালো হয়। এ পথে আপনিও হাঁটবেন কি-না, জানতে চাইলে সিদ্দিকী বলেন, যখন প্রয়োজন ছিল আলোচনায় অংশ নিয়েছি। প্রয়োজন নেই চলে এসেছি। দরকার হলো আবার আলোচনায় যাব। সময়ই সব বলে দেবে।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে কওমি আলেমরা

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ