শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

গিনেস বুকে উঠলো ‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গিনেস বুক অব ওয়ার্ল্ডে স্থান পেয়েছে মেয়র সাঈদ খোকনের উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান’।

আজ (২৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি সনদ মেয়র সাঈদ খোকনের হাতে তুলে দিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ।

গত ১৩ এপ্রিল ডিএসসিসির উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়তে প্রতীকী কর্মসূচি পালন করা হয়েছিল। যাতে অংশ নিয়েছিলেন ১৫ হাজার ৩১৩ জন। বিশ্বরেকর্ড গড়তে দরকার ছিল পাঁচ হাজার ৫৮ জনের।

এর আগের পরিচ্ছন্নতার রেকর্ড ছিল ভারতের দখলে। দেশটির আহমেদাবাদের কাছের একটা শহরে ৫ হাজার ২৬ জনকে নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করার মাধ্যমে গিনেস বুকে ঠায় করে নেয় ভারত।

ঢাকায় অনুষ্ঠিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে ডিএসসিসির নিজস্ব পরিচ্ছন্নতাকর্মী, কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি বিভিন্ন সেবা সংস্থা, স্কুল-কলেজ, সরকারি, বেসরকারি, আধাসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠন, রাজনৈতিক দলের কর্মীসহ সাধারণ নগরবাসী অংশগ্রহণ করেছিলেন।

রেকর্ডটির বিষয়ে সেদিন মেয়র সাঈদ খোকন বলেছিলেন, এই রেকর্ড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করলাম। এই রেকর্ডের মধ্য দিয়ে বিশ্বের কাছে প্রমাণ করেছি, ঢাকাবাসী পরিষ্কার নাগরিক।

কর্মসূচির পাঁচ মাস পর আজ রেকর্ডটির স্বীকৃতি দিয়ে এ সংক্রান্ত একটি সনদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে পৌঁছে দিয়েছে গিনেস রেকর্ডবুক কর্তৃপক্ষ।

মুসলিম বিশ্ব নিয়ে সৌদি বাদশাহকে এরদোগানের বিশেষ বার্তা

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ